শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ-সহ‌যো‌গি সংগঠ‌নের ত্রি-বা‌র্ষিক সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (১১ ডি‌সেম্বর) সন্ধ্যা ৬টার দি‌কে ভেদরগঞ্জ উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে ভেদরগঞ্জ পৌরসভা শাখা আ.লীগ ও অঙ্গ-সহ‌যো‌গি সংগঠ‌নের আয়োজ‌নে এ ত্রি-বা‌র্ষিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

সম্মেল‌নে প্রধান অতি‌থি হি‌সে‌বে বক্ত‌ব্য রা‌খেন শরীয়তপুর-৩ আস‌নের সংসদ সদস্য না‌হিম রাজ্জাক। প্রধান অতি‌থি তার বক্ত‌ব্যে ব‌লেন, আওয়ামী লীগ বাংলার খে‌টে খাওয়া মানু‌ষের স‌ঙ্গি। আমরা নবীন প্রবীণদের নি‌য়ে
স‌ম্মেল‌নের মাধ্য‌মে স‌ম্মে‌লিত হ‌তে চাই । ক‌মি‌টির মাধ্য‌মে জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশা‌লি কর‌তে চাই।

তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততার গুনে দেশ আজ উন্নয়নে মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তার সততার ও সাহস আজ বিশ্বব্যাপি প্রশংসিত। প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছায় আমাদের শরীয়তপুরে একের পর এক উন্নয়ন হচ্ছে।

তি‌নি আরও ব‌লেন, প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুর রাজ্জাক আমাদের অবহেলিত শরীয়তপুরকে উন্নয়ন এর মাধ্যমে আধুনিক শরীয়তপুরে রূপান্তরিত করে গেছেন। সে উন্নয়নের ধারাবাহিকতায় আজ শরীয়তপুর ও উন্নত বাংলাদেশের অংশ হতে যাচ্ছে।

‌বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, শরীয়তপুর জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অনল কুমার দে। উদ্বোধক ছি‌লেন ভেদরগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, প্রধান বক্তা ছি‌লেন ভেদরগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী।

ভেদরগঞ্জ পৌরসভা আওয়ামী লী‌গের সভাপ‌তি শাহাদাৎ হো‌সেন রাড়ীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদ‌রের সঞ্চালনায় উপ‌স্থিত ছি‌লেন জেলা আওয়ামী লী‌গের উপ‌দেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান রা‌ড়ী, ‌শিক্ষা ও গ‌বেষণা বিষয়ক সম্পাদক মো. মোক্তার হো‌সেন মোড়ল, ভেদরগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি আ: জাব্বার রাড়ী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেদরগঞ্জ পৌরসভার মেয়র হাজী আ: মান্নান হাওলাদার, হাজী আ: গ‌নি তালুকদার, জেলা আওয়ামী লী‌গের সাংস্কু‌তিক বিষয়ক সম্পাদক শ‌ফিকুল ইসলাম রাড়ী, ভেদরগঞ্জ উপ‌জেলা যুবলীগের সভাপ‌তি আসাদুজ্জামান (জামান) রাড়ী, সাধারণ সম্পাদক হারুন-অর-র‌শিদ বেপারী, জেলা কৃষকলী‌গের যুগ্ম আহবায়ক সো‌য়েব আকন্দ, ভেদরগঞ্জ উপ‌জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের আহবায়ক চিনু মান্নান, যুগ্ম আহবায়ক রত্না তালুকদার, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি মুন্না সিকদার, সাধারণ সম্পাদক শাহাদাৎ হো‌সেন বাবু, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি সাইদুল ইসলাম সোহাগ রাড়ী, সাধারণ সম্পাদক ওয়া‌সিম তালকদার, উপ‌জেলা ম‌হিলা যুবলী‌গের সভাপ‌তি জ‌রিনা শেখ প্রমূখ।

Facebook Comments Box