শরীয়তপুর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড আংগারিয়া এবং রাজগঞ্জ এলাকায় ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিদ্যুৎ সরবরাহ এলাকায় অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলায় ব্যবহৃত সংযোগ সমূহ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে বিপুল পরিমান অবৈধ তার, বৈদ্যুতিক লাইট, হোল্ডার এবং খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শরীয়তপুরের (ওজোপাডিকো) সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক জানান, (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কামরুল হাসান ভুইয়া’র নির্দেশে আমরা গত বৃহস্পতিবার ঐসব এলাকায় অভিযান চালাই এবং উপস্থিত জনতাকে বিদ্যুতের অপচয় রোধে সোচ্চার হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে খেলাধুলা না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়। অন্যথায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের জন্য বিদ্যুৎ আইন-২০১৮ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে এবং আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।
শরীয়তপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান ভুইয়া বলেন, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুতের অবৈধ সংযোগ লাইন লাগিয়ে বেডমিন্টন খেলছেন কিছু দুস্কৃতিকারী চক্র। যা সরকারের বিদ্যুত খাতে লোকসান বহন করছে। আমরা দেশের সম্পদ বাচাতে সর্বত্র সোচ্চার। তাই জেলা শহরে কোথাও যদি দেখেন অবৈধ সংযোগের ম্যাধ্যমে কেউ লাইন লাগিয়ে ব্যাডমিন্টন খেলে তাহলে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য বলা হইল।
Facebook Comments Box

মন্তব্য করুন