“সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ মামুন-উল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আমির হামজা, জেলা খাদ্য নিন্ত্রক এস এম তাহসিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমুমিনুল।
এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন