২২ ফেব্রুয়ারি শনিবার শরীয়তপুর উইমেন এন্ড চাইল্ড সাপোর্ট সেন্টারের মাধ্যমে ভেদরগঞ্জ উপজেলার ইকরকান্দি গ্রামের আব্দুল হাসেম মল্লিকের কন্যা মোসাঃ কাজল বেগম (২৬) কর্তৃক তার স্বামী পালং থানার রুদ্রকর হোগলা এলাকার মৃতঃ হোসেন হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হাওলাদার (৩২) এর বিরুদ্ধে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগটি কাউন্সিলিং-এর মাধ্যমে বিকল্পভাবে সমাধান করা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের ‘উইমেন এন্ড চাইল্ড সাপোর্ট সেন্টার’-এর অফিস মাধ্যমে জানা যায়, এ পর্যন্ত ১১ জুলাই ২০১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ৯৭২টি অভিযোগ আসে। সমাধান হয় ৮৬৬টি। বিভিন্ন থানা কোর্টে প্রেরণ হয় ৬৩টি। বাকী ৩৩টি অভিযোগ প্রক্রিয়াধীন আছে।
Facebook Comments Box

মন্তব্য করুন