শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল রবিবার সকাল ১০ টায় পৌরসভা এলাকার ৫০ টি মসজিদের ইমামকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সময় প্রায় ১০ টি মসজিদের ইমাম এই খাদ্য সামগ্রী নিতে আসেনি।
শরীয়তপুর ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. সাজাহান বলেন, খাদ্য সামগ্রীর পরিমাণ কম হওয়ায় ও লাইনে দাঁড়িয়ে দেয়ার কারণে ইমাম সাহেবরা লজ্জায় আসেনি। আমরা তাদের খাদ্য সামগ্রী নিয়ে এসেছি তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য। এটা আামাদের ঈমানি দায়িত্ব। এখন বলেন, উত্তর বাজারের ইমাম সাহেব, কোর্ট মসজিদের ইমাম, জজ কোর্ট মসজিদের ইমাম এরা কি পাঁচ কেজি চালের জন্য আসবেন? এইরকম ভাবে দিবে জানলে আমি ইমাম সাহেবদের ডেকে আনতাম না। ইমামরা গরিব হতে পারে। ৫ হাজার টাকা বেতন পেতে পারে। সাহায্য হিসেবে পাঁচ কেজি চাল একজন ইমামের কাছে সম্মানজনক নয়। অনেক ইমাম পালং মডেল থানায় এসে চলে গেছে। অনেক ইমাম আছে ৪ মাস যাবৎ বেতন পায় না। তাদের অবস্থা খুবই খারাপ। আপনাদের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে চাই।
জাতীয় ইমাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক পুলিশের দেয়া খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন তাদের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য।
এ সময় মো. এমদাদুল হক বলেন, পুলিশ সুপার আশরাফুজ্জামান স্যার জেলা ইমাম সমিতির মাধ্যমে ৫০ জনের তালিকা চান ইমামদের। পরে পালং মডেল থানায় এনে একেক জনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও একটি করে সবান দেন। যে সকল ইমাম আসেনি তাদের বাড়িতে আমরা এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবো।
ইমামদের মাঝে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার ও পালং মডেল থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ও এসআই আতিয়ার রহমান।
Facebook Comments Box

মন্তব্য করুন