শরীয়তপুরে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭, জাজিরায় ০২, ভেদরগঞ্জে ০৭, ডামুড্যায় ০২ ও গোসাইরহাট উপজেলায় ০৩ জনসহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪১ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ ৪৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৩৬ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯২ জন।
শরীয়তপুর সিভিল র্সাজন ডা. আব্দুল্লাহ আল মুরাদ ০৮ জুলাই বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন আজ (০৮ জুলাই) বিকেল পর্যন্ত ঢাকা থেকে নমুনা পরীক্ষার কোন ফলাফল আমাদের নিকট না আসায় নতুন আক্রান্তদের সংখ্যা জানানো সম্ভব হয়নি। এ পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৫ হাজার ৭০৯ টি এবং ফলাফল হাতে এসেছে মোট ৫ হাজার ৫৫৯ জনের।
০৮ জুলাই পর্যন্ত উপজেলা ভিত্তিক মোট শনাক্তের সংখ্যা- সদর উপজেলায় মোট আক্রান্ত ২৪৮ জন ও সুস্থ ৯৬ জন। জাজিরা উপজেলায় মোট আক্রান্ত ৯৪ জন, সুস্থ ৬১ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় মোট আক্রান্ত ১১৬ জন, সুস্থ ৯০ জন ও মৃত ৩ জন। ভেদরগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ১০৩ জন, সুস্থ ৮৪ জন ও মৃত্যু ১ জন। ডামুড্যা উপজেলায় মোট আক্রান্ত ৬৬ জন, সুস্থ ৫১ জন ও মৃত ১ জন। গোসাইরহাট উপজেলায় মোট আক্রান্ত ১০৯ জন, সুস্থ ৫৬ জন।

মন্তব্য করুন