শরীয়তপুর পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ধানুকা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা জজকোর্টের জিপি এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্যা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সহসভাপতি খলিলুর রহমান সরদার, শংকর প্রসাদ চৌধুরী, বিমল চন্দ্র দাস, রুহুল আমিন মৃধা, ৭নং ওয়ার্ড কাইন্সিলর আমির হোসেন শিকদার, ৮নং কাউন্সিলর আব্দুর রশিদ সরদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইমু আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক মুন্সী, পৌরসভা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এসএম আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম সুমন পাহাড়, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান স্বপন, আলমগীর ছৈয়াল, কৃষি বিষয়ক সম্পাদক ইমাম হোসেন খান, প্রচার সম্পাদক আব্দুল হাকিম খান, আইন বিষয়ক সম্পাদক এড সাহাবুদ্দিন উজ্জল, সদস্য এড. অমিত ঘটক চৌধুরী, সমির কিশোর দে, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমলগীর হোসেন ঢালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, সোহাগ খান, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মাওলাদ সহ পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম।

মন্তব্য করুন