ভেদরগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র আব্দুল মান্নান হাওলাদারের সমর্থনে ১ নং ওয়ার্ডে প্রথম আনুষ্ঠানিকভাবে উঠান বৈঠকের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতারা। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তালুকদার বাড়ি মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী বেপারীর সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা সুজন কাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেস্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাঢ়ী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাঢ়ী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সালাউদ্দিন মাতাব্বর ও জেলা পরিষদের সদস্য হারুন রাঢ়ীসহ জেলা উপজেলা নেতাকর্মীরা।

সভায় বক্তারা আওয়ামীলীগ নেতা ও বর্তমান মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদারকে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।

আব্দুল মান্নান হাওলাদার বলেন, সকল বিভেদ ভুলে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার সাথে কাজ করবেন এবং ভোট দিবেন।

সাধারন জনগণ বলেন, উন্নয়নের নৌকার সাথে আছি এবং থাকবো। উন্নয়নের জন্য নৌকার কোন বিকল্প নাই এমনটাই মনে করেন ভেদরগঞ্জ পৌরবাসী।

Facebook Comments Box