শরীয়তপুর জেলার নড়িয়া থানা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোজশ্বর ইউনিয়ন শাখার ‘ইউনিয়ন সম্মেলন ২০২১’অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯ ঘটিকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা
হাফেজ শওকত আলী।

সম্মেলনে ভোজেশ্বর ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ তাজিম দেওয়ান এর সভাপতিত্বে, সেক্রটারী আরিফ হোসেন তারেক এর প্রচেষ্টায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আশিক মাদবর।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ শওকত আলী বলেন, আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। এ ছাত্রসমাজকে যদি বর্তমান বৈরী পরিবেশ থেকে মুক্ত করতে না পারা যায় তবে অচিরেই এদেশ মেধাশূন্য, যোগ্যতাহীন, নেশাগ্রস্ত জাতিতে পরিণত হয়ে যাবে। যেহেতু এ ছাত্র সমাজ থেকেই আগামী সকল উচ্চপদে লোক আসবে তাই এদেরকে মেধা বিকাশে, যোগ্যতা বৃদ্ধিতে ইসলামী মতাদর্শ চর্চার কোন বিকল্প নেই। কেননা শুধুমাত্র ইসলামী আদর্শের দ্বারাই এদেশের দুর্নীতির দূর করা সম্ভব।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ তাজিম দেওয়ান বলেন, আল্লাহ রব্বুল আলামীন একমাত্র ইসলামকেই সর্বোত্তম আদর্শ হিসেবে মনোনীত করেছেন। তাই আমরা মনে করি একমাত্র ইসলামী মতাদর্শ চর্চা ছাড়া এদেশকে ন্যায়পরায়ণ, আদর্শবান, দেশপ্রেমী জাতি উপহার দেয়া সম্ভব না। আর যেহেতু আমরা স্বাধীন জাতি আমাদের মতচর্চার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে তাই আমরা সরকারের নিকট দাবি রাখতে চাই আমাদের মতচর্চার ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করা হোক।
প্রধান বক্তার বক্তব্য শেষে প্রধান অতিথির হাফেজ শওকত আলী শরীয়তপুর জেলা শাখার সভাপতি ২০২০ সেশনের কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি আরিফ হোসেন তারেক, সহ-সভাপতি মো: রিয়াদ ও সাধারণ সম্পাদক শামিম।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হূসাইন মোহাম্মদ ইলিয়াস কেন্দ্রীয় শূরা সদস্য, ইশা ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখা মোঃ আব্দুস সালাম শিকারী, ইসলামী আন্দোলন নড়িয়া শাখার সেক্রেটারী মোঃ ইলিয়াস হুসাইন, মুফতি ওবায়দুল্লাহ কাজী, মোঃ তাজবিদ আহম্মেদ সুমন, মোঃ শরীয়তুল্লাহ শাহিন সহ ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Facebook Comments Box