শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের এ মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যান সভায় সভাপতিত্ব এবং জেলা পুলিশের কল্যান সংক্রান্তে ও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় পুলিশ সুপার শরীয়তপুর জেলার ফেব্রুয়ারি/২০২১ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআইদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

শরীয়তপুর জেলার ফেব্রুয়ারি/২০২১ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, শ্রেষ্ঠ এসআই হয়েছেন সখিপুর থানা এসআই/(নিঃ) মোঃ মিরাজ হোসেন ও শ্রেষ্ঠ এএসআই হয়েছেন পালং মডেল থানা এএসআই/(নিঃ) শাহ্ নেওয়াজ। বিশেষ পুরস্কার পান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার।

এ সময় পুলিশ সুপার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করলে সকলেই ভালো কাজের প্রতি অগ্রসর হবে এবং ডিউটিতে সকলের মনোবল বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের আস্থার পুলিশ হতে হবে সকলকে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।

Facebook Comments Box