শরীয়তপুর জেলা পুলিশের কর্মতৎপরতায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোরাইচক্রের সদস্য মো: আরিফ মোল্লা ওমর (৪৯)কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫ এপ্রিল) শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এঁর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান-এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা সাইফুল আলমসহ সংগীয় অফিসার-ফোর্সের উপস্থিতিতে সখিপুর থানাধীন চর পাইয়াতলী সাকিনস্থ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ আরিফ মোল্লা ওমর এর একতলা বিল্ডিং এর বসত ঘরের সামনে পৌছে আরিফ মোল্লার নাম ধরে ডাক দিলে সে ঘর হতে সাড়া দিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে পুলিশ দেখে পালানোর প্রস্তুতিকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সখিপুর থানার চর পাইয়াতলীর আব্দুল মালেক মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা ওমরকে আটক করে।
পরে আটককৃত মোঃ আরিফ মোল্লা ওমরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল সখিপুর থানাধীন চর পাইয়াতলী সাকিনস্থ পূর্ব দুয়ারী একতলা বিল্ডিং এর বসত ঘরের ডাইনিং রুমে প্রবেশ করে একটি লাল কালো রংয়ের মোটর সাইকেল দেখতে পায় পুলিশ। ঢাকা মেট্রো-হ-৩৩-৭৯১০ লেখা ছিল।
মোটর সাইকেলটি (যার মূল্য আনুমানিক ১ লক্ষ ২১ হাজার টাকা) দেখতে পেয়ে উক্ত মোটর সাইকেলের বৈধ কাগজপত্রাদী দেখাতে বললে ধৃত আসামী গাড়িটির মালিকানা দাবী করে কোন বৈধ কাগজপত্রাদী উপস্থাপন করতে পারে নাই। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তাহার সহযোগী আসামী মুনছুর মোল্লা (৩৫), পিতা- সোবাহান মোল্লা, সাং- দক্ষিন চর পাইয়াতলী (মোল্লা কান্দি), থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর এর নাম ঠিকানা প্রকাশ করে।
গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত মোটর সাইকেলটি সহযোগী আসামী মুনছুর মোল্লা ও অজ্ঞাতনামা ০২ জন আসামীর সহায়তায় অজ্ঞাত স্থান থেকে চুরি করে এনে বিক্রির উদ্দেশ্যে তার বাড়ীতে রেখেছে। ধৃত আসামী একজন অভ্যাসগত চোর। সে বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা চোরদের সহায়তায় মোটর সাইকেল চুরি করে এনে বাড়ীতে রেখে বিক্রি করে। স্থানীয় ভাবে তার স্বভাব চরিত্র খারাপ। সে বিভিন্ন চুরি ডাকাতি ও মাদক ব্যবসার সাথে জড়িত।
উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে। সে বিভিন্ন জায়গায় মোটর সাইকেল চুরির সময় হাতেনাতে ধৃত হয়েছে। ঘটনার সাথে জড়িত অবশিষ্ট সহযোগী চোরদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন