শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক পারভেজ হাসান বিএমএসএফ জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পন ও জাতির বিবেক। আপনারা সততা ও নিষ্ঠার সাথে আপনাদের পেশাদারী দায়িত্ব পালন করে যাবেন। আপনাদের পেশাদারী কাজে প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে।
এ সময় বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দও প্রশাসনের সকল কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় বিএমএসএফ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহমেদ মোল্যা ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন