“মানসম্মত শিক্ষার জন্য আধুনিক শিক্ষা উপকরণের কোন বিকল্প নেই” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার কালেক্টরেট কিশলয় কে.জি স্কুলে শিক্ষার মান আরো উন্নত করার লক্ষ্যে ২ টি ল্যাপটপ ও ২ টি মাল্টিমিডিয়া প্রোজেক্টর উপহার দিয়েছেন শরীয়তপুর জেলা প্রশাসন।
বুধবার (৫ মে) জেলা প্রাশাসনের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র রায় এর হাতে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ।

মন্তব্য করুন