শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বাৎসরিক ৬০ ঘন্টা ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মে) শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন