শরীয়তপুর ডেকোরেটর মালিক সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মে) শরীয়তপুর মহিলা কলেজ সংলগ্ন এস.বি টাওয়ারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুস সামাদ বেপারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন।
সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ মোল্যার সঞ্চালনায় ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আলী দেওয়ান, শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সীলর মোয়াজ্জেল হোসেন ঢালী, সংগঠনের উপদেষ্টা এড. বজলুর রশিদ আকন, সাংবাদিক হাবিবুর রহমান ও সাংবাদিক বিএম ইশ্রাফিল প্রমুখ।
এ সময় ডেকোরেটর মালিক সমিতির নবগঠিত কমিটির সকল সদস্য ও ডেকরেটর মালিকরা উপস্থিত ছিলেন।
২৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সভাপতি আব্দুস সামাদ বেপারী, কার্যকরী সভাপতি মতিউর রহমান শেখ, সহ সভাপতি ছাবের আলী, মো. সিরাজ ও আঃ মজিদ, সাধারন সম্পাদক সোহাগ মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সিরাজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, অর্থ সম্পাদক মো. বাতেন, সহ অর্থ সম্পাদক ইউনুছ বেপারী, প্রচার সম্পাদক জব্বার খান, সমাজ কল্যাণ সম্পাদক মো. সাজ্জাদ, ক্রীড়া সম্পাদক কবির খান ও মো. আজিজুল, কার্যকরী সদস্য পরিমল দত্ত, নুরু ফকির, মোসলেম শেখ, জামাল মোল্যা, নিজাম, লিটন আকন, আঃ রশিদ পেদা, বাবুল ছৈয়াল, টিটু, হারুন হাওলাদার, সুবীর দাস ও জামাল সরদার।
এ সময় নবগঠিত কমিটির সকল সদস্যদের ফুলের স্টিক দিয়ে বরণ করে নেয়া হয়।

মন্তব্য করুন