গত ১৭ জুলাই শনিবার শরীয়তপুর চৌরঙ্গী চত্ত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে জেলা সভাপতি মুহাম্মাদ আশিক মাদবর এর সভাপতিত্বে “চামড়া শিল্প রক্ষায় সরকারের কার্যকরী ভূমিকা পালনের দাবিতে” আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান শরিয়তপুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকারের খামখেয়ালীপনায় ‘চামড়া শিল্প’ আজ হুমকির মুখে। বিদেশে এক সময় বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা ছিল। সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়হীনতার কারণে এ শিল্প প্রায় ধ্বংস হয়ে হিমাগারে জায়গা নিয়েছে।
এ দেশের কৃষিজাত পণ্যও সরকারের অব্যবস্থাপণার কবলে পড়েছে। ধানের ন্যায্য মূল্য না পেয়ে পাকা ধানে আগুন দেওয়ার গল্পও মনে আছে। প্রায় একইভাবে চামড়াজাত পণ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি পণ্য হওয়া সত্ত্বেও সরকার ও পুঁজিবাদিদের কারসাজিতে শিল্পটি বিপন্ন হতে চলেছে।

গতবছর বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০১৪-১৫ অর্থ বছর থেকে ২০১৭-১৮ অর্থ বছরে চামড়া শিল্প থেকে প্রতি বছর বাংলাদেশ গড়ে রপ্তানি আয় ১১৫ কোটি ডলার (যার বাংলা টাকার পরিমান ৮৮৮০ কোটি) প্রায়। কিন্ত ২০১৮-১৯ অর্থ বছরে সে আয় কমে দাঁড়ায় ৮৩ কোটি ডলারে। এক্ষেত্রে আয় কমেছে ৯ দশনিক ২৭ শতাংশ। এভাবে চলতে থাকলে আলোর মুখ দেখানো চামড়া শিল্প খাতকেও পাট শিল্পের মতোই মুখ থুবড়ে পড়তে হবে। এসময় আরও বক্তব্যে রাখেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সুরা সদস্য হুসাইন মুহাম্মাদ ইলিয়াস সহ প্রমুখ।

Facebook Comments Box