জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা বেগম এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট (রোববার) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে শরীয়তপুর জেলা প্রশাসন।
সকাল ১০ টার সময় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শামীম হোসেন, অতিরিক্ত জেলাপ্রশাসকবৃন্দ, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই সহ জেলা প্রশাসনের কর্মকর্তা সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় জেলা পরিষদ শরীয়তপুর এবং মহিলা বিষয়ক অধিদপ্তর শরীয়তপুর এর সহযোগিতায় কর্মক্ষম ও দুস্থ মহিলাদের মাঝে (সদর উপজেলার) সেলাই মেশিন বিতরণসহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

মন্তব্য করুন