জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ।

রবিবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওয়ন, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।

Facebook Comments Box