শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে ১১ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১০ টায়।

কল্যান সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের কল্যান সংক্রান্তে ও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তৌফিক আহমেদ, ডিআইও-১ আজহারুল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ। এ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের খোজখবর নেয়া হয়।

Facebook Comments Box