মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারদের জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১২ আগষ্ট বাদ আছর ন্যাশনাল ব্যাংক লিমিটেড শরীয়তপুর জেলা শাখা কার্যালয়ে এ বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড শরীয়তপুর জেলা শাখার ম্যানেজার মো. আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার সহ ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box