সারাদেশে ২০০৫ সালে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে শরীয়তপুর জেলা শহরে বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ জাহাঙ্গীর হেসেনে সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন অপু এমপি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান উজ্জল, জিপি এড. আলমগীর মুন্সি, জাহাঙ্গীর মৃধা, নুহুন মাদবর, পৌরসভার কাউন্সেলর বাচ্চু বেপারী, হোসেন সরদার, ভিপি শেখ আব্দুস সালাম, তাজুল সরকার, মহাসিন মাদবর, রাসেদুজ্জামান রাশেদ, আসাদুজ্জামান শাওয়ন সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box