বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এমন শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শরীয়তপুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রোববার ২৯ আগস্ট বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্ত করেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা পলাশ হালদার।

মন্তব্য করুন