আসন্ন আরশীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থী মাষ্টার ইদ্রিস আলী মাদবর, পায়ে হেটে এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আজ নিজ বাড়ি এলাকার জনগনকে নিয়ে দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
জনগণের দোয়া ও আনারস মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার ইদ্রিস আলী মাদবর বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পেরেছে কি না সেটা আপনারাই জনগন জানেন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমি শেষ বয়সে আপনাদের সেবা করার সুযোগ চাই। তাই আমাকে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে, ইভটিজিং ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও ভোট চাই এবং সহযোগিতা কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন আরশীনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মন্তব্য করুন