শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড রবিবার ১২ ডিসেম্বর সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে সালাম গ্রহন করেন এবং সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ লাইন্স শরীয়তপুরে কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মিজানুর রহমান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন