শরীয়তপুরে জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের মননীয় সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ ফেব্রুয়ারী শুক্রবার বেলা সারে ১১ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের মাননীয় সিনিয়র সচিব শরীয়তপুরের কৃতিসন্তান মোঃ আখতার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় জেলা পুলিশের পক্ষ থেকে সিনিয়র সচিবকে শরীয়তপুরে আগমন উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) তানভীর হায়দার শাওয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও-২ মোঃ কামরুল ইসলাম সহ শরীয়তপুরের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, জেলা পুলিশ, সিআইডি, নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

Facebook Comments Box