“কোভিড-১৯ প্রতিরোধে টিকা নিন, নিজে সুস্থ থাকুন, দেশকে সুরক্ষিত রাখুন” এই ছোলো গানে আগামী ২৬ ই ফেব্রুয়ারি তারিখ দেশব্যাপী একযোগে কোভিড-১৯ এর ১কোটি গণ-টিকা প্রদান করা হবে। শরীয়তপুর জেলায় সুষ্ঠুভাবে গণ- টিকা ক্যাম্পেইন সম্পূর্ণ করার লক্ষ্যে জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে গত ২২ ই ফেব্রুয়ারি টিকা কার্যক্রম এর প্রস্তুতিমূলক অগ্রগতি বিষয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত জুম মিটিং সভায় সিভিল সার্জন, শরীয়তপুর; পুলিশ সুপার, শরীয়তপুরের প্রতিনিধি; শরীয়তপুর জেলার সকল উপজেলা চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়রগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ এবং জেলার সংশ্লিষ্ট দপ্তরসমূহ অংশগ্রহণ করেন।

সভায় ২৬ তারিখ অনুষ্ঠিতব্য ১ কোটি কোভিড-১৯ গণ-টিকা প্রদান কার্যক্রম এর কর্মপরিকল্পনা, প্রস্তুতি ও করণীয় বিষয়ক আলোচনা হয়। এ সময় জেলাপ্রশাসক শরীয়তপুর জেলায় গণ-টিকা কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার সমগ্র দেশে একযোগে কোভিড-১৯ এর ১ কোটি টিকা প্রদান করা হবে। টিকা কার্যক্রম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালে চলমান থাকবে। উল্লেখ্য, আগামী ২৬ তারিখের পর করোনার ১ম ডোজের আর কোন টিকা প্রদান করা হবেনা। তাই এখনো যে সকল নাগরিক কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা গ্রহণ করেন নি, তাদের টিকা নেয়ার জন্য অনুরোধ করা হল।

Facebook Comments Box