‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’-২০২২ উৎযাপন করলো শরীয়তপুর জেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠণ ও বিভিন্ন দপ্তর।

আজ ৭ই মার্চ ২০২২। বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন।১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতার তর্জনীর ইশারায় গর্জে উঠেছিল বাঙালিরা। ইতিহাসের সেই স্মরণীয় দিনকে উৎযাপন উপলক্ষে ৭মার্চ সোমবার সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদ  সহ জেলাপ্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগ, আনসার বিভাগ সহ সরকারি দপ্তর সমূহ শ্রদ্ধা নিবেদন করেন।

Facebook Comments Box