“মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা -২০২২ ” উদযাপনের অংশ হিসেবে শরীয়তপুরের জেলাপ্রশাসনের উদ্যোগে মঙ্গলাবার ২২ মার্চ শরীয়তপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ২য় দিনের মত ৫০ টি জাতীয় পতাকা সম্বলিত “সুবর্ণজয়ন্তী র‌্যালি ” এর আয়োজন করা হয়।

শরীয়তপুর জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান, বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানিয়ে ২য় দিনের র‌্যালির উদ্ভোধন করেন।

পরবর্তীতে র‌্যালিটি জেলার নড়িয়া, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় পৃথক প্রদক্ষিণ করে জেলা সদরে ফিরে আসে। এসময় বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা নির্বাহী অফিসারগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্বকালীন স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত,দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে কাজ করেত আহ্বান জানান বীরমুক্তিযোদ্ধাগণ।

Facebook Comments Box