২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

২৬ মার্চ শনিবার সকাল ৬ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন উদ্দিন, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-২ কামরুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

Facebook Comments Box