শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৯ মে সোমবার সকাল সারে ৭ টায় মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স শরীয়তপুরে কুচকাওয়াজ সালাম গ্রহন করেন এবং সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ ) সাইফুর রহমান, পিপিএম শরীয়তপুর, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান সহ শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box