ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাবেচায় জমে উঠছে ভেদরগঞ্জে পোশাক মার্কেটে গুলোতে। বাহারী রঙের দেশি-বিদেশী পোষাক সাজিয়ে বসেছেন এখানকার দোকানীরা। আর সব শ্রেণীর মানুষ ছুটছেন ঈদের পোষাক কেনার জন্য। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে বিভিন্ন পোশাক বিপনী-বিতান গুলোতে।
সরেজমিনে ভেদরগঞ্জে পোশাক মার্কেট গুলোতে বাজারে ঘুরে দেখা যায়, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততোই কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি বিপনী বিতানে ক্রেতাদের ভীড় দিন দিন বাড়ছে। ছেলেদের পছন্দের বিভিন্ন নামের জিন্স প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবী। আর মেয়েদের পছন্দ ও নজর ভারতীয় বাহারি ডিজাইনের বিভিন্ন সিরিয়ালের বিভিন্ন নামের আসা পোষাকের দিকে।
ভেদরগঞ্জ বাজারে আগত ক্রেতাগন সোহেল মৃধা ও রাকিব বেপারী বলেন, এখানে বাজার দর স্বাভাবিক আছে তারা আনন্দের সাথেই ঈদের মার্কেট করছেন। আবার কেউ কেউ পরিবারের কেনাকাটা শেষ করে এখন নিজের জন্য কেনাকাটা করছেন।
ভোক্তাদের থেকে জানা যায়, এখানকার কাপড়ের স্টাইল ফ্যাশন নামক দোকানে নাকি সর্ব মানের ও বাহারী ডিজাইনের পোশাক পাওয়া যায় বিদায় আরও ভালো লাগলো ভেদরগঞ্জ মার্কেট থেকে ঈদের পোশাক কিনে। স্টাইল ফ্যাশনের মালিক কাওসার আহম্মেদ বলেন, আমি সব সময় কাস্টমারকে ভালো সুবিধা দেয়ার চেষ্টা করি, ও ভালো মানের পোশাক কালেকশন করে থাকি। তাই ঈদের আরও তিন দিন থাকলেও কমেনি বেঁচা কেনা বরং আগের থেকে বেশি বাড়ছে।
ভেদরগঞ্জ আরও বাজারে বিভিন্ন বস্ত্র বিতানের মালিকগণ বলেন, বেচাকেনা ভালই হচ্ছে রোজার প্রথম দিকে ক্রেতার চাপ একটু কম থাকলেও এখন ভালই হচ্ছে এভাবে চলতে থাকলে আশা করি বেচাকেনা ভাল হবে। পোশাকের দাম ক্রেতা সাধারনের সাধ্যের মধ্যে থাকায় আমরা ক্রেতা ও বিক্রেতা উভয়ই খুশি এবং বেচাকেনা করেও শান্তি পাচ্ছি।

Facebook Comments Box