জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে প্রতি বৃহসপতিবারে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে চেক বিতরণ করে।
তারই ধারাবাহিকতায় বৃহসপতিবার ২৯ ডিসেম্বর জেলাপ্রশাসকের কার্যালয়ে শরীয়তপুর জেলা সদর-জাজিরা-নাওডোবা (পদ্মা ব্রীজ এপ্রোচ রোড) চার লেন সড়ক উন্নয়ন প্রকল্পে প্রত্যাশী সংস্থার ভূমি অধিগ্রহণে ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুদ্দীন গিয়াস।
এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাসরীন বেগম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন