শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের মাটি ও মানুষের পত্রিকা দৈনিক রুদ্রবার্তা’র পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়। বৃহস্পতিবার ২৭ জুলাই বিকেল ৪টার জেলা প্রশাসক কার্যালয়ে দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক ও প্রশাসক মো: শহীদুল ইসলাম পাইলট এ শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক রুদ্রবার্তা’র যুগ্মবার্তা সম্পাদক আনিছুর রহমান, দৈনিক রুদ্রবার্তার বিশেষ প্রতিনিধি মো: জাভেদ শেখ, দৈনিক রুদ্রবার্তা’র স্টাফ রিপোর্টার মহসিন রেজা ও দৈনিক রুদ্রবার্তা’র ডামুড্যা প্রতিনিধি ও ডামুড্যা প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমূখ।

মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরর অধীন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর মহা ব্যবস্থাপক (জিএম), প্রশাসন ও মানব সম্পদ (উপসচিব) হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তার পূর্বে তিনি মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন।

 

Facebook Comments Box