শরীয়তপুরে সরকারের উন্নয়ন কর্মকান্ডের জন্য অধিকরণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ০৭ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৩ আগষ্ট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ০৭ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুদ্দিন গিয়াস ৬০’লক্ষ ৮৫’হাজার টাকার চেক প্রদান করেন।

চেক প্রধান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার পলাশ কুমার দেবনাথ ও এলএ শাখার গোবিন্দ চন্দ্রসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী প্রমূখ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইফুদ্দিন গিয়াস ধারাবাহিকভাবে সবাই চেক প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box