সারাদেশে বিএনপি জামাত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে সাধারণ মানুষ এবং বিভিন্ন পরিবহণের জানমাল রক্ষার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ডেন্ট মো. মইনুল ইসলামের নির্দেশনায় পালং ইউনিয়ন আনসার কমান্ডার মো: হারুন-অর-রশিদ-এর নেতৃত্বে ২৯ অক্টোবর রবিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী আটং এলাকায় অবস্থান করেছে আনসার সদস্যগণ।

সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলা ঘুরে হরতালের প্রভাব চোখে পড়েনি। বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ যায়গাগুলোতে পুলিশ ও আনসারদের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। এ বিষয়ে পালং ইউনিয়ন আনসার কমান্ডার মো: হারুন-অর-রশিদ বলেন, বিভিন্ন সময় হরতালের প্রভাবে সাধারণ জনগণের জানমাল ও পরিবহণের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি জামাত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে সাধারণ মানুষ এবং বিভিন্ন পরিবহণের জানমাল রক্ষার্থে আমরা সদর উপজেলার আটং এ অবস্থান করছি। এ পর্যন্ত কোন কিছুর ক্ষতি আমাদের চোখে পড়েনি।

 

Facebook Comments Box