শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রকে সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধণা দেওয়া হয়। সোমবার(১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধণা প্রদান করা হয়।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদারসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের ইউএনও’দের একটি বদলীর অর্ডার করে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় আমাকেও আপনাদের নিকট থেকে আজ বিদায় নিতে হচ্ছে। তিনি বলেন, আমার কর্ম জীবনে সরকারি বিধিবিধান মোতাবেক আমি দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি। যদি এ দায়িত্ব পালন করতে গিয়ে কারও মনে কষ্ট দিয়ে থাকি, তা আমার ইচ্ছার বিরুদ্ধেই করেছি। এরপর তিনি তার কর্মজীবনে সকলের কর্মদক্ষতা তুলে ধরেন।

বিধায় সংবর্ধণা অনুষ্ঠানে চেয়ারম্যানদের পক্ষ থেকে সুনামের সাথে দায়িত্ব পালনকারী শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রকে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box