শরীয়তপুরের ভেদরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। গত বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। বিজ্ঞপ্তি
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার ভোর ০৫৫০টায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট ভেদরগঞ্জ কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুম, পিও এর নের্তৃত্বে শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার জয়বাংলা মাস্টারঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ২ জন ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার বড় স্টেশন রোড গ্রামের বাসিন্দা সিদ্দিক ব্যাপারী (২০) এবং শরীয়তপুর জেলার ভুংখাড়া গ্রামের বাসিন্দা সেন্টু হাওলাদার (৪০)। আটক ব্যক্তি ও গাঁজা সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন