মাহে রমজানের তাৎপর্য বিষয়ে শরীয়তপুরে ইসলামী আন্দোলনের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) শরীয়তপুর পৌর মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাকী।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম কিবরিয়া, ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এ্যাড. মানিক মিয়া সরদার, জয়েন্ট সেক্রেটার এ্যাড. হানিফ মিয়া সরদার, ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা মাওলানা শওকত আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সদর হাফেজ কেরামত আলী, এস এম আহসান হাবিব, মুফতি ফেরদৌস আহমেদ, লোকমান বিন সালেহ, জহিরুল ইসলাম, মাওলানা আলী আজগর, যুব নেতা দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ ও ছাত্রনেতা রাসেল আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন