“শান্তির জন্য পানি” প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শরীয়তপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুদ্দিন গিয়াস। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক, পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের এসডি প্রকৌশলী বর্ণ হক, প্রকৌশলী রকিবুল হাসান প্রমুখ।
বক্তারা আগামীর দুষণমুক্ত পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় পানি ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে এস এম আহসান হাবীব বলেন, নদীমাতৃক কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সহ বিশ^ জনস্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি নিশ্চিতে সঠিক ও পরিকল্পিত পানিসম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসল উৎপাদন, সেচ ও গ্রহস্থালি কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার ক্রমশ বাড়ছে। যেহেতু নিরাপদ পানির অপর নাম জীবন, তাই ভূগর্ভস্থ পানি সুরক্ষায় ও পানির গুণাগুণ বজায় রাখতে সমন্বিত ও সুষ্ঠু ব্যবস্থাপনা অপরিহার্য।
এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে বৈশি^ক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায়ও ভূগর্ভস্থ পানির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। পানি বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখার অন্যতম উপাদানসমুহ নদী, খাল, পুকুর টিকিয়ে রাখতে সকলকে সুষ্ঠু কর্মপরিকল্পনার মাধ্যমে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

মন্তব্য করুন