শরীয়তপুর জেলায় নতুন যোগদানকৃত জেলা প্রশাসক জেলার সকল শ্রেণী ও পেশার মানুষের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছেন।
মহোদয়ের সাথে বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও নাগরিক সমাজের মতবিনিময়।
৪ নভেম্বর সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রথমত স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে তার পরিচয় উন্মোচন করেন। মত বিনিময় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসকের সম্মুখে আগত সকলে তাদের নিজেদের পরিচয় তুলে ধরেন।
মুক্ত আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দরা জেলায় বিভিন্ন অনিয়ম ঘুষ-দূর্নীতি, খাল দখল, ড্রেজার দিয়ে জলাশয় ভরাট, কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি সহ নানান অনিয়মের কথা নবগত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
এসময় নবাগত যোগদানকৃত জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, আমি মাত্র যোগদান করেছি। বিসিএস ২৭তম ব্যচের একজন সদস্য। নিজ জেলা ময়মনসিংহ। এখানে আজকে আমার ২য় দিন। আমার খুব ভালো লাগছে যে,স্বল্প সময়ের নোটিশে আপনারা সবাই সমবেত হয়েছেন। মূলত আজকে এখানে সবাই বসেছি পারস্পারিক একটা পরিচয়ের জন্য। আমি একটা জিনিস বিশ্বাস করি। সরকার আমাকে যে, কাজের জন্য পাঠিয়েছে। আমি বা আমার টিম কখনওই সেই কাজটা ভালো ভাবে সম্পাদন করতে পারবো না, আপনাদের সর্বাত্মক সহোযোগিতা ছাড়া। আমি নবাগত হিসাবে আপনাদের কাছ থেকে সেই সহোযোগিতা প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, আমার ধারণা ছিলো না, শরীয়তপুরের রাস্তা-ঘাট এতো খারাপ হবে। আমি শুনেছি যে, শরীয়তপুরের যোগাযোগের ব্যবস্থাটা একটু নাজুক। কিন্তু আমি আসার পথে দেখলাম এটা-বেশ নাজুক। যোগাযোগের ব্যবস্থা নাজুক থাকার ফলে তার সাথে এসোসিয়েট আরও কিছু বিষয় নাজুক হয়ে যায়। একটা জায়গার যোগাযোগের ব্যবস্থা যদি খুব একটা উন্নত না থাকে। তাহলে তার অবকাঠামো উন্নয়ন ভেতর গত ভাবে হয় না। বিনিয়োগ হয় না। বিনিয়োগ না হলে কর্ম সংস্থান ও ঐভাবে হয় না। কর্মসংস্থান না হলে জীবন মানের উন্নয়ন হয় না। একটার সাথে আরেটা ওতপ্রতভাবে জুড়ে যাবে।
এসময় জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, সবার উদ্দেশ্যে বলেন, আপনারা যার-যার অবস্থান থেকে শরীয়তপুর জেলার বিভিন্ন সমস্যাও একই সাথে সমাধানের উপায় এবং জেলা প্রশাসকের কাছে প্রত্যাশা কি? সেই জিনিস গুলো শুনতে এসেছি। আমরা সমবেত হয়েছি এই করণেই। যাতে করে আমরা সেই সমস্য গুলো সমাধান করতে পারি। আমরা যাতে একজোটে কাজ করতে পারি। আমরা একটা উন্নত শরীয়তপুর দেখতে চাই। শুধু যোগাযোগের ক্ষেত্র না তাছাড়া আরও যে, সকল বিষয় রয়েছে মানুষের জীবণ ঘনিষ্ঠ। সেই সব জীবণ ঘনিষ্ঠ বিষয় গুলো নিয়ে আমরা নিবিড় ভাবে কাজ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক মোল্লা, শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা জামেয়াতের সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, জামায়াতের সুরা সদস্য দৈনিক হুংকার পত্রিকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান ও জেলার অন্যান্য কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশা সুধীজন।

মন্তব্য করুন