শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আয়োজিত আদালতে কর্মরত সহায়ক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১২ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

১২ নভেম্বর কর্মশালার ১ম দিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শরীয়তপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবুল
বাশার মিঞা, বিশেষ বক্তব্য প্রদান করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান।

উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক সিনিয়র
জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান।

উদ্বোধনী দিনে শুদ্ধাচার ও নৈতিকতা চর্চা, বিচারপ্রাথীদের প্রতি সহায়ক
কর্মচারীদের আচরণ ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ আবুল বাশার মিঞা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন শরীয়তপুরের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনে ভূমিকম্প, অগ্নি-দুর্ঘটনাসহ বিভিন্ন মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করে শরীয়তপুর ফায়ার সার্ভিস টিম। অপর একটি সেশনে আদেশ লিখন, প্রদর্শনী চিহ্নিতকরণ ও আলামত ব্যবস্থাপনা বিষয়ে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন প্রশিক্ষণ কর্মশালার কোর্স-পরিচালক শরীয়তপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কর্মশালা ৩য় দিন ১৪ নভেম্বর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের আর্থিক সুযোগ-সুবিধা
এবং চাকরির বিধিবিধান সম্পর্কে একটি সেশন পরিচালনা করেন শরীয়তপুর জেলা হিসাব রক্ষণ অফিসের সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলাম।

অতঃপর মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে আদালতের সহায়ক কর্মচারীদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ প্রদান করেন কর্মশালার কোর্স-সমন্বয়ক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হোসেন।

তিনদিন ব্যাপী কর্মশালার
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শরীয়তপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সোলায়মান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক অভিভাষণ প্রদান করেন এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।

পরিশেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবুল বাশার মিঞা সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box