তারুণ্য উৎসব উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও শরীয়তপুর ব্যাংকার্স এসোসিয়েশনের সহযোগিতায় শরীয়তপুরে দুই দিনব্যাপী কৃষি ঋণ মেলা শুরু হয়েছে।
শরীয়তপুর জেলায় ২দিন ব্যাপি তারুন্যোর উৎসব ২০২৫ উপলক্ষে শিল্পকলা মাঠে ২৮ জানুয়ারি মঙ্গলবার শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী মাঠ প্রাঙ্গনে শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন মেলায় শুভ উদ্বোধন করেন।
কৃষি ঋণ মেলায় ২৮ টি ব্যাংক স্টল নিয়ে সাধারণ মানুষের মাঝে কৃষি ঋণ বিতরণের পরামর্শ দেওয়া হয়।
মেলায় সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, জনতা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংক, এনআরবি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক সহ মোট ২৮ টি ব্যাংক অংশগ্রহণ করে।
মেলার স্টলে ২০ জনের মাঝে ১০ টি ব্যাংক কৃষকের মাঝে ৫০ লক্ষ টাকার চেক ও নগদ টাকা জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের হাতে বিতরণ করেন। এই ঋণের প্রকল্পগুলো হচ্ছে কৃষি কাজে ইরি-বোরো ধান চাষ ও বিভিন্ন ফসলাদি মুরগির খামার, মৎস্য চাষ, গরুর খামার, অন্যান্য প্রজেক্ট এর উপরে এই ঋণ গুলো কৃষকের মাঝে প্রদান করা হয়।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবু সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন, জেলা মৎস কর্মকর্তা আবুল হাসান ও বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ জিকিরিয়া হেলাল প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফউদ্দিন বলেন, আমরা কৃষি ঋণ মেলার আয়োজন করলাম। স্টল করলাম এটা করেই শেষ নয় আমাদের প্রান্তিক কৃষক মুজুর ও বেকার যুবক ও যুবতী নারীদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করতে হবে। তাইলে আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ গুলো দিলে আমাদের সফলতা এটি হলো বাস্তবতা।

মন্তব্য করুন