শরীয়তপুরের ভেদরগঞ্জে সুরাইয়া আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
রবিবার ২ ফ্রেব্রুয়ারি বেলা ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা ডিএম খালী ইউনিয়নের চর পাইয়া তলী হাজী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক। তবে আত্মহত্যার কোন কারণ জানতে পারেনি পুলিশ।
সুমাইয়া ঐ এলাকার সাইফুল ইসলাম মোল্লার মেয়ে। চর চান্দা উচ্চ বিদ্যালয় থেকে এবছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পুলিশ ও পরিবার দৈনিক রুদ্রবার্তাকে জানায়, সকালে ছোট বাচ্চাকে টিকা দেওয়ার জন্য মা গিয়েছিলেন কমিউনিটি ক্লিনিকে এসময় ফাঁকা বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সুমাইয়া।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক দৈনিক রুদ্রবার্তাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন