শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এ্যাড. মোঃ মোসলেম খান কর্তৃক রচিত ‘এক পৃথিবী এক রাষ্ট্র’ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনের আলহাজ্ব অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভা কক্ষে মোড়ক উম্মোচন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপস্থিত অনেকেই বলেন, এক পৃথিবী এক রাষ্ট্র’ বই এর লেখক এবং শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এ্যাড. মোঃ মোসলেম খান একজন অসাধারণ ব্যক্তিত্ব। আমরা তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।

অন্যদিকে, এক পৃথিবী এক রাষ্ট্র’ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এক পৃথিবী এক রাষ্ট্র’ বইয়ের লেখক এ্যাড. মোঃ মোসলেম খান।

Facebook Comments Box