বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শরীয়তপুরে শহিদ ও আহতদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ শরীয়তপুর।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা পরিষদ চত্বরে প্রশাসক জেলা পরিষদ ও জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহিদ ১২ পরিবারকে ৩০ হাজার টাকা করে ও ৩৭ আহত পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, পুলিশ সুপার মো: নজরুল ইসলাম ও উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ পিংকি সাহা।

মন্তব্য করুন