শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে তুলাসার ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তুলাসার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মজিবুর মৃধা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জলিল বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি এবং সাবেক পৌর কমিশনার হাজী হারুন অর রশিদ।

প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপু মাদবর। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, তুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার আব্দুল হাকিম মাদবর।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box