শরীয়তপুরে বেকারী ও কেকের কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা
২১ এপ্রিল সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস এলাহীর নেতৃত্বে শরীয়তপুর জেলা সদর উপজেলাস্থ মনোহর বাজার সংলগ্ন ‘নিউ সুগন্ধা কেক এন্ড ফাস্টফুড’ ও ‘নিউ দুরলতা বেকারী’তে মোবাইল কোড অভিযান করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে উৎপাদন, প্রক্রিয়াকরণ সংরক্ষণস্থলের অপরিচ্ছন্ন পরিবেশ, অনুমোদনহীন রংয়ের ব্যবহার, বাসি খাদ্য সংরক্ষণ, লেবেলবিহীন পণ্য বিক্রয় ইত্যাদি নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী কার্যক্রম পরিলক্ষিত ও প্রমাণিত হওয়ায় ‘নিউ সুগন্ধা কেক এন্ড ফাস্টফুড’ কে ২০ হাজার টাকা ও ‘নিউ দুরলতা বেকারী’কে ৪৫
হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলার নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদানে পুলিশের একটি চৌকস টিম।

মন্তব্য করুন