ঈদের ২য় দিনে শরীয়তপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৮০টি পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ জুন ২০২৫) সকালে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মজিবর মাদবর, সেক্রেটারী মোঃ আবুল হোসেন সরদার প্রমখ।
এসময় বক্তারা বলেন, কুরবানির মূল শিক্ষা হলো ত্যাগ ও সহমর্মিতা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট সবসময় মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় এ ধরনের উদ্যোগ আগামীতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যাতে বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারে। বক্তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box