আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই বিকালে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামন থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পালং থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝীর নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহজাহানপুর থানা যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম রাহুল, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ সভাপতি খোকন মোল্লা, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, যুবদল নেতা জুয়েল সিকদার, ফজলুল হক মাদবর, কবির সরদার, শরীয়তপুর পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস মোল্লা, শরীয়তপুর পৌরসভার সহ সভাপতি নাসির ঢালী, শরীয়তপুর পৌরসভা যুবদল নেতা হোসেন মৃধা, সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জামাল বেপারী, জেলা যুবদল নেতা সিরাজ মুন্সী, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হাওলাদার, পৌরসভা যুবদলের নেতা জয়নাল হাওলাদার, জেলা যুবদল নেতা মিন্টু খান, জলিল বেপারী, মেহেদী হাসান নাঈম, সজিব, আকাশ সিকদার, আল আমিন, রিয়েল, রমজান সহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন