দেশের সুনামধন্য ও জনপ্রিয় গণমাধ্যম মাছরাঙা টেলিভিশন এর আজ ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচীর মাধ্যমে শরীয়তপুরে উদযাপিত হলো মাছরাঙা টেলিভিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী।

৩০ জুলাই বুধবার দুপুরে শরীয়তপুর সরকারী কলেজ এর অধ্যক্ষ মহোদয়ের দপ্তরে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটেন প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক ।

তিনি গণমানুষের কন্ঠস্বর হিসেবে মাছরাঙা টেলিভিশনের নিরপেক্ষতার প্রশংসা করেন। জুলাই বিপ্লবে মাছরাঙা টেলিভিশন ভাল ভুমিকা ছিল। মাছরাঙা টেলিভিশন মানুষের স্বাধীনতা অক্ষুন্ন রাখার ভূমিকা রাখবে । কখনই স্বৈরাচারকে প্রশ্রয় দিবে না।

মাছরাঙা টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি মোঃ কবির উজ্জামান সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি ডিবির ওসি মোঃ আবু বক্কর, মাছরাঙা টেলিভিশনের সাবেক প্রতিনিধি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি শহীদুল হক পাইলট, এটিএন বাংলা জেলা প্রতিনিধি পারভেজ, বিটিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান,দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু, কলেজের শিক্ষকগন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তরা উপস্থিত ছিলেন ।

এ সময় জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও মাইলস্টোন বিদ্যালয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয় ।

এর আগে নড়িয়া সরকারী কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী স্মৃতি ধরে রাখতে পরিবেশ রক্ষা ও মানুষে জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টির কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপন করা হয়েছে। বৃক্ষ রোপনের উদ্বোধন করেন নড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ছায়েদুর রহমান।
বৃক্ষ রোপন কর্সূচীতে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান সহ কলেজের শিক্ষক, ও শিক্ষার্থীরা অংশনেন। মাছরাঙা টেলিভিশন এর প্রতিষ্ঠা বার্ষিকীতে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচির প্রশংসা করেন। শিক্ষার্থীরা ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মৃতি হিসেবে গাছের চারা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। কলেজের শিক্ষার্থী ও নড়িয়া আইডিয়াল মাদ্রাসার ছাত্রদের মাঝে শতাধিক ফলের চারা বিতরণ করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন মুফতি ইমরান হোসেন, সাংবাদিক মফিজুর রহমান রিপন, আলমগীর হোসেন, মোহাম্মদ রফি আহমেদ, মাহবুব আলম,নুরে আলম জিকু, গোলাম রাব্বি, মোঃ হাসান, হযরত আলী প্রিন্স সহ কলেজের ছাত্রছাত্রীরা।

Facebook Comments Box